সীতাকুণ্ডে এসিড পানে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

প্রকাশিত: 9:18 AM , August 21, 2021

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপ ইয়ার্ডে অ্যাসিড পান করে এক নিরাপত্তা প্রহরী মারা গেছেন। অসুস্থ হয়ে আরও দুজন নিরাপত্তা প্রহরী হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড় আমতলা এলাকায় এসএম শিপব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই তিনজন মদ মনে করে অ্যাসিড পান করে অসুস্থ হন। এ ঘটনায় মারা যাওয়া ওই নিরাপত্তা প্রহরীর নাম দহ ত্রিপুরা (২২)। অসুস্থ হয়ে পড়া অপর দুজন হলেন সীমান্ত ত্রিপুরা (২৫) ও ধনেশ্বর ত্রিপুরা (২২)। তিনজনই খাগড়াছড়ি জেলার বাসিন্দা।

Loading