চট্টগ্রামে শনাক্ত ৩৩২, মৃত্যু ৪ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:13 AM , August 21, 2021 চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন আরো ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ২০৮ জন এবং বাকি ১২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আগের দিন শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৩০১ জন এবং বৃহস্পতিবার এ সংখ্যা ছিল ৩৪৮। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১১৭০ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৩ এপ্রিল। করোনায় প্রথম মৃত্যু হয়েছে একই বছরের ৯ এপ্রিল। শেয়ার চট্টগ্রামবিষয়: