মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:04 AM , August 7, 2021 গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে মারা যায় ৯ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনায় ৪ জন, জামালপুর ও শেরপুরে একজন করে রয়েছে।শনিবার (৭ আগস্ট) করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।ডা. মহিউদ্দিন খান মুন জানিয়েছেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৭ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৯৭ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৪৬৬ টি নমুনা পরীক্ষায় আরও ১৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৭ হাজার ২৭০ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৯৫ জন। শেয়ার সারা দেশবিষয়: