চট্টগ্রামে বিয়ে বাড়িতে অভিযান পালালেন অতিথিরা

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ , আগস্ট ৫, ২০২১

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিধিনিষেধ ভেঙে বিয়ের আয়োজনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় না খেয়ে পালিয়ে যান অতিথিরা। পৌরসভা এলাকা, চৌধুরী মার্কেট ও বরমা ইউনিয়নের বাইনজুরী কালিহাট সংলগ্ন এলাকায় তিনটি পরিবারের বিয়েতে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। তিন পরিবারেই চলছে খাবারের আয়োজন। প্রায় সব পরিবারই আয়োজন করেছেন ৩০০ এর অধিক মানুষের। সেখানে মানা হয়নি কোনো রকম স্বাস্থ্যবিধি। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে হাজির হন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন। স্বাস্থ্যবিধি অমান্য করায় এক পরিবারকে ৫ হাজার, আরেক পরিবারকে ১৫ হাজার, অন্য পরিবারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Loading