চট্টগ্রাম শনাক্ত ৪২৮, মৃত্যু ২ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:16 AM , July 22, 2021 ঈদের ছুটিতে চট্টগ্রামে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই কিছুটা কমেছে। গত দুই দিন সংক্রমণ শনাক্তের হার ২৬ শতাংশে স্থির রয়েছে। দুই দিন আগে এ হার ছিল ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৬২ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪২৮ জনের।এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৩ হাজার ৮১০ জনে। বৃহস্পতিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষায় ৪২৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ৩০২ ও উপজেলার ১২৬ জন। সংক্রমণ শনাক্তের হার ৩৫ দশমিক ৭৫ শতাংশ ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৮৮ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল ল্যাবে ৪৫ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে নয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নয়জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। শেয়ার চট্টগ্রামবিষয়: