ময়মনসিংহ মেডিকেলে ক’রোনা ইউনিটে আরও ৯ মৃ’ত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:57 AM , July 22, 2021 গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।বৃহস্পতিবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৭৯ জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ২২৬ টি নমুনা পরীক্ষায় আরো ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ২২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ১৩৭ জন।এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৯৫ জন। শেয়ার সারা দেশবিষয়: