মমেক হাসপাতালে করোনায় অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 9:49 PM , July 15, 2021 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় নবনীতা সরকার (২৬) নামের এক অন্তঃসত্ত্বা নারীর করোনায় মৃত্যু হয়েছে। ১৫ জুলাই (বৃহস্পতিবার) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডাঃ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। মৃত নবনীতা সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচ আর এম) বিভাগের সহকারী অধ্যাপক রিমন সরকারের স্ত্রী। নবনীতা সরকারের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এছাড়া কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শেয়ার অন্যান্যবিষয়: