চট্টগ্রামে করোনায় মৃত্যু ৯ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ , জুলাই ৮, ২০২১ চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। এ সময় করোনায় ৯ জন মারা গেছেন। শনাক্তের হার ৩৩.৮০ শতাংশ।বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।জানা গেছে, ২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড। করোনায় মৃত ৯ জন। আর আক্রান্ত মধ্যে লোহাগাড়ার ৭ জন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর ৫ জন, আনোয়ারার ৬ জন, চন্দনাইশের ১৩ জন, বোয়ালখালীর ১৪ জন, রাঙ্গুনিয়ার ৯ জন, রাউজানের ২৭ জন, ফটিকছড়িতে ২০ জন, হাটহাজারীর ৫৮ জন, সীতাকুণ্ডের ৩৩ জন, মিরসরাইয়ের ১৭ জন ও সন্দ্বীপের ১৫ জন রয়েছেন।এদিকে চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯১৩ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৪৮ হাজার ৭৭২ জন। আর বিভিন্ন উপজেলার ১৪ হাজার ১৪১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। মারা যাওয়া ২ জন নগরের বাসিন্দা। বাকি ৭ জন নগরীর বাইরের বাসিন্দা।উল্লেখ্য, বুধবার (৭ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬১১ জন। মারা গিয়েছিল ৪ জন। মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিল ৬৬২ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। শেয়ার চট্টগ্রামবিষয়: