ময়মনসিংহে নিজেদের রেশনের টাকায় অসহায় ও কর্মহীন পরিবারে খাদ্য বিতরণ করেছে র‌্যাব

প্রকাশিত: 10:48 PM , July 4, 2021

 

ময়মনসিংহে নিজেদের রেশনের টাকায় অসহায় ও কর্মহীন পরিবারে খাদ্য বিতরণ করেছে র‌্যাব।
রবিবার ৪জুলাই দুপুর ১২ টা থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লকডাউনে কর্মহীন ওঅসহায় অর্ধশতাধিক পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেন র‌্যাব-১৪অধিনায়ক আবু তালাত মোঃনাঈম।উল্লেখ্য যে,নিজেদের রেশনের টাকায় এ খাদ্যপণ্য বিতরণ করা হয়।এ সময় র‌্যাব-১৪এর উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্হিত ছিলেন।বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল,ডাল,তেল,পেঁয়াজ,বেগুন,আলুও মুরগী
ইত্যাদি।
র‌্যাব অধিনায়ক বলেন,লকডাউন আরো ৩দিন চলবে। এই লকডাউন কার্যকরে কঠোরতার পাশাপাশি মানবিক বিষয়টিও প্রাধান্য দেয়া হয়েছে এবং সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আগামী তিনদিনের জন্য এ মানবিক উদ্যোগ নেয়া হয়েছে।

Loading