সকালের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক সাবিনা কাদেরের দাফন সম্পন্ন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ , জুলাই ৪, ২০২১ সকালের চট্টগ্রাম এর সম্পাদক সাবিনা কাদেরের নামাজে জানাজা আজ রবিবার ফজর নামাজের পর চৈতন্য গল্লি কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে চৈতন্য গল্লী কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য সাবিনা কাদের গতকাল শনিবার রাত আটটায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।তিনি ব্রেন স্টোক করে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্যে ঢাকা নেওয়ার পথে রাত ৮টায় মারা যান।তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।তিনি স্বামী,একপুত্র ও এককন্যা রেখে যান। শেয়ার চট্টগ্রামবিষয়: