চট্টগ্রামে অন্যের হয়ে জেলখাটা সেই মিনু সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ , জুলাই ৪, ২০২১

চট্টগ্রামে একটি হত্যা মামলায় অন্যের হয়ে তিন বছর কারাভোগ শেষে সদ্য মুক্তি পাওয়া মিনু আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২৮ জুন রাতে নগরীর বায়েজিদ সংযোগ সড়কে তিনি নিহত হলেও পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে তাকে দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম।
পরে তদন্ত শেষে জানা যায়, তিনি সেই আলোচিত মিনু আক্তার। রোববার বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান
বলেন, শনিবার বায়েজিদ থানার একটি টিম সীতাকুণ্ড এলাকার লোকজনকে ছবি দেখিয়ে মিনুর পরিচয় শনাক্ত করে।

এর আগে গত ১৬ জুন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার কুলসুমীর বদলি হয়ে তিন বছরেরও অধিক সময় কারাভোগ শেষে মিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

Loading