আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:51 PM , June 27, 2021 আশুলিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪। এদের মধ্যে ইউনিয়ন যুবলীগের নেতাও রয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২৭ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪। এরআগে, শনিবার (২৬ জুন) রাতে আশুলিয়ার পাবনার টেক এলাকা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটকরা হলো- ডাকাত দল নেতা সানোয়ার হোসেন (৩৮) তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক এবং বাকি সদস্যরা হলো মোঃ সানোয়ার হোসেন পাঁঠান (৩৫), রিপন মিয়া (৩০), মোঃ লিটন রেজা (রাজা) (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ আলী (৩৮) আরশাফ আলী (৩৪), আল আমিন (২৫) ও মোঃ রোকনুজ্জামান (৩৪)। তারা সবাই পাবনার টেক এলাকার বাসিন্দা।র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে কুন্ডলবাগ এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে গতকাল একটি অভিযানিক দল আশুলিয়া থানাধীন পাবনার টেক এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত ০৫ টি হাশুয়া, ০১ টি দা, ০১ টি করাত, ০১ টি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, ০১ ক্যান বিয়ার, ১১ টি মোবাইল এবং নগদ ১৯,৭২৫/-টাকাসহ নিম্নোক্ত ০৯ জন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যকে আটক করা হয়।এ ব্যাপার র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক আসামীরা সংঘবদ্ধ দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্র বিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো। তারা অবৈধ মাদক ব্যবস্যার সাথেও জড়িত। উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। শেয়ার বাংলাদেশবিষয়:আশুলিয়ায় আন্তঃডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার