আদর্শনগরে ধলাই নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: 11:59 AM , June 25, 2021

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ আদর্শনগর এলাকায় ধলাই নদীতে ডুবে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) সুয়াইর (নয়া পাড়া) গ্রামের মোঃ রহিছ মিয়ার ছেলে শিশু মোঃ রিফাত (৭) সহ আরো পাঁচ জন পার্শবর্ত ী ধলাই নদীতে গোসল করতে গিয়ে আষাঢ় মাসের ভরা জোয়ারের প্রবল স্রোতে রিফাত নিখোঁজ হয়।

সুয়াইর গ্রামের ব্যবসায়ী জুয়েল আজিজ চৌধুরী জানান, সকাল ১০টার দিকে রিফাত নিখোঁজ হলে বিষটি ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসান সেলিম এর মাধ্যমে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান কে জানানো হয়। তিনি  মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠান। ডুবুরি দল রাত সাড়ে ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Loading