নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৯ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:19 AM , June 20, 2021 নরসিংদীতে রাতে ট্রাক ও মাইক্রোবাস (হাইয়েস) মুখোমুখী সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯ জন। আহতরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাক চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, ১২ জন যাত্রী নিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস সিলেট থেকে সাভারের জিরাবো যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির যাত্রী দুই নারী ও এক শিশু মারা যায়। এসময় আহত হয়েছেন ৫ নারী ও এক শিশুসহ মাইক্রোবাসটির ৯ যাত্রী।হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সাথে কথা বলে হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।দুর্ঘটনায় মাইক্রোবাসটি সম্পূর্ণ গুড়িয়ে যায়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। শেয়ার সারা দেশবিষয়: