এবার ব্রাহ্মণবাড়িয়ার দুই ওসিকে বদলি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:44 PM , June 10, 2021 গত মার্চে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার পর থেকে জেলা পুলিশে বদলির হিড়িক লেগে আছে। নতুন করে ব্রাহ্মণবাড়িয়ার দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে দুই ওসির বদলির আদেশ জারি করা হয়। জেলার বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমানকে রংপুর ও নাসিরনগর থানার ওসি এ টি এম আরিচুল হককে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বুধবার (৯ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, এই বদলি হলো পুলিশের নিয়মিত ব্যাপার। হেফাজতের ঘটনার জন্য কেউ বদলি হয়নি।এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন, বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি মো. আবদুর রহিম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন, সরাইল থানার ওসি নাজমুল আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান ও পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে বদলি করা হয়।এছাড়া জেলা পুলিশের ১৩ জন উপ-পরিদর্শককে (এসআই) বদলি করা হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: