আপনাদের সারা বছর ভালো কাটুক, ঈদ মোবারক

প্রকাশিত: 10:07 AM , May 14, 2021

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১৪ মে) মার্কিন প্রেসিডেন্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করেন।

ক্যাপশনে তিনি লিখেন, ‘পবিত্র রমজান মাস শেষ হয়েছে। জিল ও আমি ঈদ উদযাপনকারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সারা বছর ভালো কাটুক। ঈদ মোবারক।’

যুক্তরাষ্ট্রেও এদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদসংলগ্ন মাঠ, পার্কের মাঠ ও গির্জার মিলনায়তনে ঈদের জামাত হয়। এতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

সৌদি আরব, ইরান, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। চাঁদ দেখার ভিত্তিতে বাংলাদেশে আজ শুক্রবার ঈদুল ফিতর পালন হচ্ছে।

Loading