পূর্বধলায় চারজনকে পিটিয়ে আহত শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 11:18 PM , May 4, 2021 পূর্বধলা উপজেলার বৈরাটী ইউনিয়নের কাজলা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে সোমবার ও গত শুক্রবার প্রতিপক্ষের হামলায় বাবা ও দুইছেলে সহ চারজন আহত হয়েছেন।গুরুতর আহত আবুল হাসিম, ছেলে সাইমন মিয়া ও লিমন মিয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার রাতে পূর্বধলা থানায় মামলা হয়েছে।পূর্বধলার কাজলা গ্রামের আবুল হাসিমের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের ফজলু মিয়া ও ফারুক মিয়াদের গ্রাম্য বিরোধ চলছিল। এরই জেরে ফজলু মিয়ার গরু আবুল হাসিমের জমির ধান নষ্ট করা নিয়ে প্রথমে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফজলু মিয়া, ফারুক মিয়া, আব্দুল আজিজ, রাশিদ মিয়া ও সামছু মিয়ার নেতৃত্বে ১২-১৩ জন আবুল হাসিমের বাড়িতে হামলা চালায়। শেয়ার অন্যান্যবিষয়: