ময়মনসিংহ পুলিশের উপপরিদর্শক করোনায় মারা গেলেন সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 1:47 PM , April 30, 2021 করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন (৪১) মারা গেলেন। তিনি নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন।শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এসআই নাজিম।জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন নাজিম উদ্দিন। পরদিন তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কারোনার কাছে হার মেনে শুক্রবার সকালে সম্মুখ সারির যোদ্ধা চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে যান।তিনি আরও জানান, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও এলাকায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।করোনায় জীবন উৎসর্গকারী এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শেয়ার অন্যান্যবিষয়: