চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:38 PM , April 28, 2021 আজ বুধবার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বহিরাগত কর্তৃক ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা।মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তাদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল হক ইন্টার্ন চিকিৎসকদের কাজে যোগ না দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।ইন্টার্ন চিকিৎসকরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় একদল বহিরাগত কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায়।এদিকে হঠাৎ করে কর্মবিরতিতে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শেয়ার চট্টগ্রামবিষয়: