কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 1:26 PM , April 28, 2021 করোনাভাইরাস সংক্রমণের ঊধ্বগতি বিবেচনায় চলমান বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে।লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা।করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লকডাউন শেষ হচ্ছে আজ। ফলে আজ থেকে আরো এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার থেকে আবারো শুরু হয়ে লকডাউন চলবে আগামী ০৫ মে পর্যন্ত।উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। সে দিন থেকে দেশে জরুরি সেবা, ব্যাংক ও গার্মেন্টস কারখানা ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে সব গণপরিবহন।এর আগে, করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শেয়ার জাতীয়বিষয়: