মোহনগঞ্জে মসজিদের জমি রেজিষ্ট্রী করে না দেয়ায় মানববন্ধন সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: 10:27 PM , April 27, 2021 নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি জামে মসজিদের নামে ক্রয়কৃত জমি রেজিস্ট্রী করে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার গাগলাজুর বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে মান্দারবাড়ি মসজিদ কমিটি ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এখলাস উদ্দিন, মান্দারবাড়ি মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কাজী নুরুল হুদাসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, এলাকার প্রভাবশালী ব্যাক্তি কামাল পাশা চৌধুরী গত বছর মসজিদের নামে জমি বিক্রি করে। কিন্তু অদ্যাবধি পর্যন্ত জমি রেজিস্ট্রি করে না দেয়ার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো গ্রামবাসীকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে জানান বক্তারা। মানববন্ধনে এলাকার প্রায় অর্ধ শতাধিক লোক অংশ নেয়। শেয়ার অন্যান্যবিষয়: