টিকা পেতে চীনের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:39 PM , April 27, 2021 করোনাভাইরাসের টিকা পেতে ৬টি দেশ নিয়ে জরুরি ভিত্তিতে চীনের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’তে যোগ দিচ্ছে বাংলাদেশ।মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে করোনার টিকা নিয়ে দক্ষিণ এশিয়ার ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।তিনি বলেন, যখন কোনো দেশের টিকা প্রয়োজন হবে তখন তারা এই সুবিধা থেকে সাহায্য নিবেন। তাছাড়া তারা তিনটি সুবিধা দেবে। একটি হচ্ছে- পোস্ট কোভিড প্রোভারট্রি অভিযোগ। দ্বিতীয়ত, করোনার কারণে দেশে দেশে যে দারিদ্র বাড়ছে তারা সেটা জানতে চায়। আর দারিদ্র যেন না বাড়ে সে বিষয়ে কাজ করতে চায়।তৃতীয়ত, করোনার কারণে সরাসরি বিক্রয় করতে না পারার কারণে তারা ই-কমার্স চালু করতে চায়।পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালে এক দেশ আরেক দেশকে সাহায্য ও সহযোগিতা করবে এটার ওপর এই ৬টি দেশ জোর দিয়েছে। বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করা দরকার সব করা হবে। শেয়ার জাতীয়বিষয়: