করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ২১ লক্ষাধিক মানুষ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ , এপ্রিল ২৪, ২০২১ দেশে এ পর্যন্ত সাড়ে ২১ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ২১ লাখ ৫৫ হাজার ২৯৬। এরমধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ এবং নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন।এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৮৮ হাজার ৮৮০ জন। এরমধ্যে ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪।এ ছাড়া আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭২ লাখ ৬ হাজার ৫৬৫ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৮৭ হাজার ৩২১ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১৭ হাজার ৩৩ এবং নারী ৭০ হাজার ২৮৮ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ২০ হাজার ১৯৪ জন। এরমধ্যে পুরুষ ১২ হাজার ২৭০ এবং নারী ৭ হাজার ৯২৪ জন।এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৬২ হাজার ২৮৬ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ১৯ হাজার ৫৫২ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ২৮ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৯ লাখ ১৫ হাজার ৫০৭ জন।ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৮ হাজার ১৪৪ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮৮ হাজার ২৬৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৬৮৩ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৪ হাজার ১৫২ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৯৯৫ জন, প্রথম ডোজ ৬ লাখ ৬১ হাজার ৭৩৩ জন।রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৬৪ জন, প্রথম ডোজ ৫ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন, প্রথম ডোজ ৭ লাখ ২৯ হাজার ৬৬ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৭ হাজার ৭২০ জন, প্রথম ডোজ ২ লাখ ৫০ হাজার ২১ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩৩০ জন, প্রথম ডোজ ৩ লাখ ২১৩ জন। শেয়ার জাতীয়বিষয়: