স্বামীর জন্য দরজা খোলা রেখে ধর্ষণের শিকার গৃহবধূ

প্রকাশিত: 12:14 PM , April 15, 2021

গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন।বুধবার (১৪ এপ্রিল) ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বান্ধাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণের শিকার ওই গৃহবধূ স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় ঘরে দরজা খুলে শুয়ে ছিলেন। এ সময় একই গ্রামের হাবিব হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদার (৩৫) ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বুধবার ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামি সাইফুল হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Loading