খালিয়াজুরীতে অনলাইন প্রেস ক্লাব গঠন শামীম তালুকদার শামীম তালুকদার বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 2:25 PM , April 13, 2021 নেত্রকোণার খালিয়াজুরীতে অনলাইন প্রেস ক্লাব নামে একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।অনলাইন ২৪ ডটকমের সম্পাদক মোঃ জলিল বিল্লালকে আহবায়ক ও নিউজ ৭১ অনলাইন ডটকম এর খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি মৃনাল কান্তি দেবকে সদস্য সচিব করে ১৮ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।যুগ্নআহবায়ক সাংবাদিক ইদু খান জানান, আগামী ৬০ কার্যদিবসের মধ্যে একটি পুর্ণাঙ্গ অনলাইন প্রেস ক্লাব কমিটি গঠন করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে তারা জানান।তারা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। শেয়ার অন্যান্যবিষয়: