উখিয়ায় লকডাউনে কড়াকড়ি ৪৩ জনকে অর্থদন্ড প্রদান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:39 PM , April 5, 2021 উখিয়ায় প্রশাসন লকডাউনের প্রথম দিনে উখিয়া সদর কোট বাজার স্টেশন সহ বিভিন্ন জনবহুল স্থানে অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ও আমিনুল এহসান খান সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪৩ জন থেকে ৩০ হাজার ১০০ টাকা অর্থদন্ড আদায় করা হয় ।উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, লকডাউন বাস্তবায়নে উপজেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এইসময় ২২ টি মামলায় ৩৪ জনকে ৩০ হাজার ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে। শেয়ার কক্সবাজারবিষয়: