চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২১২ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:07 PM , March 30, 2021 গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে ২১২ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ৭০৬ জন। এ সময়ে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৮৮ জন এবং উপজেলায় ২৪ জন।-বাংলানিউজএদিকে টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী। শেয়ার চট্টগ্রামবিষয়: