ধামরাইয়ে ১০টি উন্নয়ন কাজের উদ্বোধন নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 7:33 PM , March 23, 2021 ঢাকার ধামরাইয়ে মসজিদ মাদ্রাসা রাস্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ১০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ঢাকা জেলা পরিষদের অর্থ্যায়নে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে ২ টি মসজিদ ১টি মাদ্রাসা, ২ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১টি ঘাটলা ও ৪টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় এম পি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আধুনিক ধামরাইয়ের রূপকার মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ ও জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এ সময় এমপি বেনজীর আহমদ ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন মূলক কাজের সংক্ষিপ্ত ফিরিস্তি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, জেলা পরিষদের মহিলা সদস্য নাসিমা বেগম. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, জেলা পরিষদের কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। শেয়ার সারা দেশবিষয়: