ধামরাইয়ে আইনজীবীর বাড়িতে দুর্ধর্র্ষ চুরি ৫ ভরি স্বর্ণালংকাসহ ৫লাখ টাকার মালামাল লুট

প্রকাশিত: 8:34 PM , March 22, 2021

ঢাকার ধামরাই পৌর শহরের চাউলের বাজার এলাকায় নূরুল ইসলাম নূরু নামের এক আইনজীবীর বাড়ি ভাড়াদেয়া ২টি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। এতে দুই ভাড়াটিয়ার ফ্ল্যাট থেকে ৫ভরি স্বর্ণালংকার মোবাইল সেট, নগদ ৮০ হাজার টাকা কাপড় চোপড় সহ প্রায় ৫ লক্ষাধিক টাকা মালামাল লুটে নিয়ে গেছে।
জানা গেছে, আজ সোমবার আইনজীবী নূরুল ইসলাম নূরু উকিলের বাসার নিচতালার ভাড়াটিয়া হাসানের ফ্ল্যাটে দরজার তালা ভেঙ্গে চোরেরা রুমের ভেতর ঢুকে আলমারি ভেঙ্গে ৫ ভরি স্বর্ণ নগদ ২৫ হাজার টাকা ও একটি দামি মোবাইল সেট, একই কায়দায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সেলিম মিয়া রুম থেকে আলমারি ভেঙ্গে নগদ ৫৫ হাজার নগদ টাকা ও দামি কাপড় চোপড় চোরেরা নিয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। চুরি ঘটনার সময় দুই ভাড়াটিয়া মালিকরা বাড়িতে ছিল না।

Loading