রামগড়ে “বিশ্ব ভোক্তা অধিকার” দিবস পালিত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 12:21 AM , March 16, 2021

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে “মুজিববর্ষের শপথ করি, প্লাস্টিক দূ্ষণ রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১” পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সংরক্ষিত মহিলা সদস্যা কণিকা বড়ুয়া।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা প.প. কর্মকর্তা মাসুদ মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহিম, বাজার কমিটির সভাপতি আবুল হাশেম খাঁ, বাজার পরিচালনা কমিটির সদস্য শাহ আলম প্রমুখ। সভায় বক্তারা সব দোকানে মূল্য তালিকা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, রামগড় বাজার কমিটির সদস্য, সচেতন গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Loading