আজ ভাসানচরে যাচ্ছেন আরও ১৭৫৯ জন রোহিঙ্গা

প্রকাশিত: 2:01 PM , March 4, 2021

পঞ্চম দফায় দ্বিতীয় দিনে আজ আরও এক হাজার ৭৫৯ জন রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন। এর আগে পঞ্চম দফায় প্রথম দিনে গতকাল বুধবার দুই হাজার ২৬০ রোহিঙ্গা ভাসানচরে যান।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় চট্টগ্রাম বোটক্লাব থেকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর পাঁচটি জাহাজ ভাসানচরের উদ্দেশে যাত্রা শুরু করে।কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে পঞ্চম দফায় দ্বিতীয় পর্বে ভাসানচর যেতে আগ্রহী আরও এক হাজার ৭৫৯ জন রোহিঙ্গা বহনকারী বাস চট্টগ্রামের বিএফ শাহীন কলেজে আসে।

সেখান থেকে আজ সকাল ১১টার সময় চট্টগ্রামের বোর্ডকাল ঘাট থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে নৌবাহীর পাঁচটি জাহাজ রওয়ানা দিবে।এর আগে প্রথম দফায় গেলো চার ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে এক হাজার ৬৪২ জন, দ্বিতীয় দফায় গেলো ২৮ ডিসেম্বর এক হাজার ৮০৫ জন, তৃতীয় দফায় গেলো ২৯ ও ৩০ জানুয়ারি তিন হাজার ২০০ জনের বেশি এবং চতুর্থ দফায় গেলো ১৫ ও ১৬ ফেব্রুয়ারি প্রায় চার হাজার রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছিলো।

এখন পর্যন্ত মোট ১০ হাজার ৯৫৮ জন রোহিঙ্গা ভাসানচরের আশ্রয় শিবিরে গিয়েছেন।গেলো ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দফায় কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে নয় হাজার ৫৪০ জন রোহিঙ্গাকে। প্রথম দফায় গেলো চার ডিসেম্বর এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যান।এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে এক হাজার ৮০৫ জন ও তৃতীয় ধাপে দুই দিনে ২৮ ও ২৯ জানুয়ারি তিন হাজার ২০০ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়।গেলো ১৪ ফেব্রুয়ারি দুই হাজার ১৪ জন ও ১৫ ফেব্রুয়ারি ৮৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে গেছেন।

Loading