বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের রামগড় উপজেলা ও পৌর আহবায়ক কমিটি গঠিত। বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 10:40 PM , February 27, 2021 গত ১৫ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের রামগড় উপজেলা ও পৌর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল খাগড়াছড়ি জেলা শাখা’র সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুই কমিটিতে মোঃ আলী হোসেন-কে আহবায়ক এবং মোঃ কায়কোবাদ-কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট রামগড় উপজেলা শ্রমিক দল ও মোঃ সাহাব উদ্দিন শহীদ-কে আহবায়ক এবং মোঃ এনামুল হক-কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট রামগড় পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ তাদের উপর আস্থা রাখায় খাগড়াছড়ি জেলা বিএনপি ও জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মেহনতি মানুষের অধিকার আদায়ে শ্রমিক দলের অগ্রণী ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: