সেনবাগে স্ত্রীকে গলা কেটে হত্যা স্বামী আটক নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:27 PM , February 23, 2021 মোঃ আমির হোসেন(লিটন),সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধিনোয়াখালীর সেনবাগে তাহমিনা আক্তার মিনা (৫৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নে সাদেকপুর গ্রামের ওয়ালি বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের স্বামী আবদুর রব প্রকাশ বাবুল ড্রাইভারকে (৬০) আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জরে ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।তাহমিনা আক্তার মিনা ও বাবুল দম্পতির দুই ছেলে রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ৫-৬মাস আগে দেশে আসার পর থেকে পারিবরিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী মিনার সাথে তার বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বাবুলের ঘরের ভিতর থেকে স্বামী-স্ত্রীর ঝগড়া শুনতে পায় বাড়ির লোকজন। এর কিছুক্ষণ পর তারা তাহমিনার চিৎকার শুনতে পান। পরে ঘরে গিয়ে বাথরুমে রত্তাক্ত অবস্থায় তাহমিনার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এ সময় বাবুলের হাতে রক্তমাখা একটি ছুরি ছিল।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী বাবুলকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। শেয়ার চট্টগ্রামবিষয়: