বোরহানউদ্দিনে শিক্ষক মাওলানা মোহাম্মদ মহসিনের ইন্তেকাল

প্রকাশিত: 8:14 PM , February 1, 2021

ভোলার বোরহানউদ্দিন কুঞ্জেরহাট দক্ষিণ টবগী হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আলহাজ্ব মোহাম্মদ মহসিন আজ সোমবার(০২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

জনপ্রিয় শিক্ষকের মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসময় মরহুমের স্কুলের সহকর্মিরা বুকে কালোব্যাজ ধারণ করে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে আসেন।

মরহুমের জানাজা নামাজ আগামীকাল মঙ্গলবার(০২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নিজের পুরান বাড়িতে অনুষ্ঠিত হবে।

শিক্ষক মাওলানা মোহাম্মদ মহসিনের মুৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম,উপকূল সাহিত্য সংসদ, বোরানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Loading