অভিনেত্রীর তিন সন্তান, বাবাও তিনজন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 11:18 AM , January 28, 2021 মার্কিন মডেল-অভিনেত্রী এবং লেখিকা কেট হাডসন। নিজের তিন সন্তানের সবাই ভিন্ন তিন পুরুষের ঔরসজাত বলে মন্তব্য করেছেন।গেলো রোববার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন কেট হাডসন। সেদিন অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলছিলেন তিনি। এক পর্যায়ে তার পরিবারের বিষয়টি চলে আসে।এ সময় কেট বলেন, আমার সন্তানদের অনেক বাবা, তাদের প্রত্যেকের কাছেই সন্তান পেয়েছি আমি। আমি এটা (ভিন্ন ভিন্ন পুরুষের ঔরস থেকে সন্তান) ভালোবাসি।তিনি আরও বলেন, জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো আমার পরিবার এবং অবশ্যই সন্তানরা। এদের বাইরে যেকোনো কিছুই আমার কাছে ততটা গুরুত্ববহন করে না। ভিন্ন ভিন্ন বাবার সন্তান হলেও তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো। কেট হাডসনের বড় ছেলের রেডারের (১৭) বাবা তার সাবেক স্বামী চেরিস জনসন। মেজো ছেলে বিংহ্যামের (৯) বাবা তার সাবেক বাকদত্তা ম্যাট বেল্ল্যামি এবং সবশেষ কন্যা রেনি রোজের (২) বাবা হলেন বর্তমান সঙ্গী ড্যানি ফুজিকাওয়ার। শেয়ার বিনোদনবিষয়: