নতুন সিনেমায় আদর আজাদ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: 3:34 PM , January 28, 2021 নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন আদর আজাদ। ‘লাইভ’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করবেন শামীম আহমেদ রনি । এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।আদর আজাদ বলেন, বেশ কিছুদিন ধরেই ছবিটি নিয়ে কথা হচ্ছিল। ফাইনালি গতকাল (২৭জানুয়ারি) চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছি। শামীম আহমেদ রনির পরিচালনায় আশা করছি ভালো একটি কাজ হবে।আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে ভূইঘর প্রযোজনা প্রতিষ্ঠানের নিজস্ব বাড়িতে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে। এর আগে এই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘পোড়ামন’ খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এবার তাদের সাথে সিনেমাটিতে যুক্ত হলে আদর আজাদ।এদিকে, সম্প্রতি আদর আজাদ কাজ করেছেন ‘চিতকার’ সিনেমার। এটি পরিচালনা করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। গত মাসে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। এছাড়াও ‘পোড়া অন্তর’ নামের আরো একটি ছবিতে কাজ করেছেন আদর। এতে তার বিপরীতে দেখা মিলবে অরিনকে। কে বি মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। ৩দিন হয় শুটিং করছেন ‘মুক্তি’ নামের নতুন ছবি। এটি নির্মাণ করছেন পরিচালক ইফতেখার চৌধুরী। ফেব্রুয়ারি ১১ তারিখ থেকে শুটিং করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’।২০১৪ সালে ‘ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আদর আজাদ। এরপর নিয়মিত শোবিজ অঙ্গনে কাজ করে চলেছেন। শেয়ার বিনোদনবিষয়: