ত্রিশালে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেদি জামান লিজন মেহেদি জামান লিজন ময়মনসিংহ প্রকাশিত: 10:01 PM , January 26, 2021 ময়মনসিংহ জেলার ত্রিশালে ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২৬ জানুয়ারি) সন্ধ্যায় পারফেক্ট মডেল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জয় লাভ করে রকিব স্মৃতি সংঘ, ত্রিশাল। তারা সানফ্লাওয়ার যুব সংঘ, মঠবাড়ীকে ১৫/১৩ সেটে পরাজিত করে জয় নিশ্চিত করে।মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল প্রধান অতিথি হিসেবে থেকে খেলাটি উপভোগ করেন।সাবেক ইউপি সদস্য আবু বকর সিদ্দিক ফরাজীর সভাপতিত্বে এমদাদুল হক বাদলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল হক সরকার, মঠবাড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ডা. শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিন, তাফাজ্জল হোসেন, বোরহান উদ্দিন, নজরুল ইসলাম দুখু, ছফির উদ্দিন, মিনহাজ উদ্দিন প্রমূখ।খেলাটির উদ্বোধন ঘোষণা করেন ছাত্রলীগ নেতা ইলিয়াছ আহমেদ।খেলা শেষে বিজয়ী দলকে একটি এলইডি পুরস্কার হিসেবে দেয়া হয়। রানার্সআপ দলকে দেয়া হয় একটি স্মার্ট ফোন। শেয়ার অন্যান্যবিষয়: