নেত্রকোনার খালিয়াজুরীেতে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: 9:45 PM , January 8, 2021

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাচহাট বাজার হতে ৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে খালিয়াজুরী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমার বলেন, গোপন সুত্রের ভিত্তিতে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাচহাট বাজারে ইয়াবা বিক্রির সময়

ধনু নদীর পাড়ে নজরুল মিয়ার চায়ের দোকানের সামনে থেকে মৃত সুরুজ আলী’র ছেলে হাসিবুর রহমান চৌধুরীকে
এস আই জিকরুল ইসলামের নেতৃত্বে, এএসআই হরিপদ পাল, এ এস আই আজিজুল, এ এস আই বিল্লাল,এ এস আই হারুন ও সঙ্গীয় দুই জন পুলিশ সহ বিকাল পাচঁ ঘটিকায় পলিথিনে মোড়ানো অবস্থায় তার পেন্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে ।যার আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, আটক কৃত মাদক দ্রব্য আইনে আগামীকাল নেত্রকোনা জেলা হাজতে প্রেরণ করা হবে।

Loading