পাঁচবিবিতে অসহায় মানুষের মাঝে বিএনপির নেতা সাঈদের কম্বল বিতরণ

প্রকাশিত: 7:22 PM , January 7, 2021
পাঁচবিবিতে অসহায় মানুষের মাঝে বিএনপির নেতা সাঈদের কম্বল বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে থানা যুবদলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিএনপির সদ্য বিলুপ্ত জেলা আহবায়ক কমিটি এবং পাঁচবিবি পৌর আহবায়ক কমিটির অন্যতম উপদেষ্টা সদস্য আবু সাঈদ আহম্মেদের পক্ষ থেকে দেড় হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মালঞ্চা মাতাইশ মঞ্জিল নিজ বাসভবনে কম্বল বিতরণ করেন আবু সাঈদ আহম্মেদ।

এসময় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন, যুবদল নেতা সজল, সামসুজ্জামান সোহেল, তোজাম্মেল হক, রেজাউল ইসলাম, জামিল হোসেন, আব্দুল মজিদ চৌধুরী, এটিএম মোকারম আজিজ, সাঈদ আহম্মেদের সৌদি প্রবাসী একমাত্র সন্তান ফেরদৌস ওয়াহিদসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের দেড় হাজার হত দরিদ্রের মাঝে কম্বলগুলি বিতরণ করেন।

Loading