পাঁচবিবিতে তুলসীগঁঙ্গা নদী খননকালে লক্ষী মুর্তি উদ্ধার

প্রকাশিত: 7:16 PM , January 7, 2021
জয়পুরহাটের পাঁচবিবিতে তুলসীগঁঙ্গা নদী খননের সময় পাথরঘাটা এলাকায় ১১৪ কেজি ওজনের একটি কালো পাথরের লক্ষী মুর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় মুর্তিটি উদ্ধার করে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, তুলসীগঁঙ্গা নদীর পাথরঘাটা এলাকায় খননকাজ করার সময় নদীর তলদেশে একটি মূর্তি পাওয়া যায়। পরে আটাপুর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা বিষয়টি প্রশাসনকে অবগত করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক ঘটনাস্থলে গিয়ে মুর্তিটি প্রশাসনের জিম্মায় নেন।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, মুর্তিটি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে পাথরঘাটা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে আরও দুইটি কালো পাথরের মুর্তি পাওয়া গিয়েছিল। ওই দুটি মুর্তিও ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়।

Loading