বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন বাগেরহাট জেলা প্রশাসকের নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 6:55 PM , January 3, 2021 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বাগেরহাটে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন আ ন ম ফয়জুল হক। এর মধ্য দিয়ে ২১তম জেলা প্রশাসক হিসেবে বাগেরহাটে যোগদান করলেন তিনি।রোববার (৩ জানুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন তিনি।এসময় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে বাগেরহাট খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন নবাগত জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।আ ন ম ফয়জুল হক স্থানীয় সরকার বিভাগের উপসচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।প্রসঙ্গত, বিদায়ী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। শেয়ার সারা দেশবিষয়: