হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে কলমাকান্দায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সুস্থির সরকার সুস্থির সরকার বিভাগীয় প্রধান ময়মনসিংহ প্রকাশিত: 11:09 AM , December 29, 2020 হাওর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলমাকান্দা উপজেলার হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাওর বিষয়ক মন্ত্রাণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাওর বন্ধু মো: ইকবাল হুসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরামের নেত্রকোণা জেলা শাখার উপদেষ্ঠা অধ্যাপক পুতুল রঞ্জন রায় বিশ্বাস, ফোরামের যুগ্ম আহ্বায়ক মো: শামছুজ্জোহা ফরিদ, ফোরামের দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আসলাম গণি তালুকদার, ফোরামের কলমাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক সবিরঞ্জন সাহাসহ আরো অনেকে।মানববন্ধনে সঞ্চালনা করেন ফোরামের কলমাকান্দা উপজেলা শাখার সদস্য সচিব শংকর সরকার।মানববন্ধন শেষে হাওর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সোহেল রানা’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। শেয়ার সারা দেশবিষয়: