পীরগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী

 

 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. একরামুল হক নারিকেল গাছ প্রতিক নিয়ে ৯ হাজার ১৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের কাশিরুল ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৯০ ভোট পান। বিএনপি’র প্রার্থী ধানের শীষ মোঃ রেজাউল করিম রাজা ২ হাজার ৭১৪ ভোট, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী জগ প্রতীক নিয়ে মোঃ জয়নাল আবেদীন ৯৯১, জাতীয় পার্টি প্রার্থী মোঃ তৈয়ব আলী ৪২২ হাতপাখা প্রতীক নিয়ে ১৪৩ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠ্য ভাবে ভোটগ্রহণ শেষ হয়। রিটানিং অফিসার বেসরকারি ভাবে নির্বাচিত আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থ কে ঘোষনা করে।

Loading