আশুলিয়ায় অজ্ঞাত নারীর মাথা বিহীন মরদেহ উদ্ধার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:39 PM , December 26, 2020 সাভারের আশুলিয়ায় অজ্ঞাত নারীর মাথা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি নির্জন জায়গা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।পুলিশ জানায়, আশুলিয়ার ওই এলাকায় এক নারীর মাথা বিহীন মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই এক দিন আগে হত্যার পর মরদেহ ওই নির্জন জায়গায় ফেলা হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শেয়ার ঢাকাবিষয়:আশুলিয়ায় অজ্ঞাত নারীর মাথা বিহীন মরদেহ উদ্ধার