নেত্রকোণায় বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশিত: 8:14 PM , December 26, 2020

নেত্রকোণা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নের পিটুয়া মোড় সংলগ্ন জিনিয়াস কিন্ডারগার্টেন এন্ড কোচিং সেন্টার এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

গত শুক্রবার (২৫ ডিসেম্বর) জিনিয়াস কিন্ডারগার্টেন এন্ড কোচিং সেন্টার এর আয়োজনে বিএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার একেএম সামিউল হক (চক্ষু বিশেষজ্ঞ) এর পরিচালনায় বিনামূল্যে ১৫০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। এতে সার্বিক সহযোগিতা করেন জিনিয়াস কিন্ডারগার্টেন এন্ড কোচিং সেন্টার এর পরিচালনা পর্ষদের সদস্য মো: তাইজুল ইসলাম, মো: আতিকুল ইসলাম, মো: শাহজাহান কবির, জোটন চনদ্র সরকার, মো: সুজাহান কবিরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Loading