ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবার উদ্বোধন ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: 5:31 PM , November 14, 2020 ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় মোবারক আলী চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৩ নভেম্বর সকালে পীরগঞ্জের চাপোড় চৌরাস্তা সংগ্লন অবস্থিত হাসপাতালটির চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। এর পরে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান,মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুনির উদ্দিন, ট্রাস্ট পরিচালনা কমিটির সভাপতি ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ট্রাস্টি ইমদাদুর রহমান,সাবেক পীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ফয়জুল ইসলাম প্রমূখ। শেয়ার অন্যান্যবিষয়: