কালিহাতীতে মেয়র প্রার্থী আসলাম সিদ্দিকীর নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশিত: 9:27 AM , November 14, 2020

মেহেদী হাসান চৌধুরী টাঙ্গাইল : কালিহাতী পৌর নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টোর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কালিহাতী পৌরসভার মুন্সীগঞ্জপাড়া হাটখোলা পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এ নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করে।

এসময় নেতাকর্মীরা আসলাম সিদ্দিকী ভুট্টোর প্রতি সমর্থন দিয়ে কালিহাতী পৌর নির্বাচনে মেয়র পদে আসলাম সিদ্দিকীকে মনোনয়ন দেওয়ার জন্য কালিহাতী উন্নয়নের মহানায়ক আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী প্রতি আহ্বান জানান।

মতবিনিময় পৌরসভা ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিহাতী পৌরসভার ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম কায়সার,১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ৮ নং ওয়ার্ড সৈনিক লীগের সভাপতি বেল্লাল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বুলবুল চন্দ্র সরকার, সোহেল মিয়া, মনোয়ার হোসেন, মিনহাজ উদ্দিন বাবু, কুষ্টিয়ার উজ্জ্বল, মুঞ্জুরুল কাদের বাবুল, লিটন সিদ্দিকী, জাহিদুল ইসলামসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ তৃনমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading