চট্টগ্রামে যুবলীগের সংঘর্ষে আহত একজনের মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 10:48 PM , November 13, 2020 নগরীর আগ্রাবাদে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত মারুফ চৌধুরী মিন্টু মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে জানান তার বড় ভাই স্থানীয় যুবলীগ নেতা আলাউদ্দিন আলো।নিহত মারুফ চৌধুরী মিন্টু নগরীর পাঠানটুলির দাম্মাপুকুর পাড়ের কামাল চৌধুরীর ছেলে । আলাউদ্দিন আলো সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত পৌনে দশটার সময় ৪-৫ জনের একদল সন্ত্রাসী তাকে ডেকে নিয়ে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ হোটেলের পাশের সড়কে পিটিয়ে গুরুতর আহত করে৷ স্থানীয় সূত্রে জানা গেছে যুবলীগের দলীয় কোন্দল এই ঘটনা ঘটে।রাতে ডবলমুরিং থানার ওসি সদিপ কুমার দাশ বলেন, মারামারিতে আহত মিন্টু মারা গেছেন। তারা নিজেদের যুবলীগের কর্মী দাবি করলেও বাস্তবে তারা নানা রকম অপকর্মে জড়িত বলে জানান ওসি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। শেয়ার চট্টগ্রামবিষয়: