ধর্মপাশায় রোপা আমন প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত রোমান সারোয়ার রোমান সারোয়ার প্রকাশিত: 8:03 PM , November 10, 2020 সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় রোপা আমন ধানের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্ব খাতের অর্থায়নে সোমবার সকাল ১১টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রাম সংলগ্ন মাঠে এ মাঠ দিবসটি পালন করা হয়।মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। স্থানীয় কৃষক আব্দুল মন্নাফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, কৃষক আব্দুল হেকিম, টিয়া চাঁন প্রমুখ। শেয়ার অন্যান্যবিষয়: