হুমায়ুন আহমেদ এর সহচর বাউল ইসলাম উদ্দিনের পাশে দাঁড়ালেন নেত্রকোণা জেলা প্রশাসক

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: 9:41 PM , October 17, 2020

নন্দিত কথা সাহিত্যিক হুমাযুন আহমেদ এর সহচর বাউল ইসলাম উদ্দিনের চিকৎসা ও আবাসনের দাযিত্ব নিয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজী মো: আবদুর রহমান।

৭১ টিভিতে প্রচারিত ডকুমেন্টারিতে বয়াতি ইসলাম উদ্দিনের দুঃখ দুর্দশার কথা জানতে পারেন নেত্রকোণা জেলা প্রশাসক। শণিবার (১৭ অক্টোবর)  দুপুরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইসলাম উদ্দিনকে দেখতে যান। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন ও ২০ হাজার টাকা সহায়তা করেন। পাশাপাশি তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সাহায্য প্রার্থনা করেন।

উল্লেখ্য ইসলাম উদ্দিনের বাড়ি কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে। তিনি হুমায়ুন আহমেদ এঁর অসংখ্য নাটক, চলচিত্র ও বিজ্ঞাপনে গান ও অভিনয় করেছেন।

এ সময় নেত্রকোণা সিভিল সার্জন ডা: তাজুল ইসলাম ও অসুস্থ ইসলাম উদ্দিনের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Loading